শুধু রঙ দেখে নয়, গন্ধ শুকে বুঝুন আম টক না মিষ্টি


শুধু রঙ দেখে নয়, গন্ধ শুকে বুঝুন আম টক না মিষ্টি
গ্রীষ্মকাল মানেই বাজারে নানা জাতের টক ও মিষ্টি আমের ছড়াছড়ি। হিমসাগর, ল্যাংড়া ও ফজলি থেকে শুরু করে প্রায় সব জাতের আমে ভরে গেছে চারপাশ। আর এ মৌসুমে বাজার থেকে আম কেনার আগে জেনে যান আমের বোঁটার গন্ধ শুকে মিষ্টি আম কোনটা? বাজারে এখন পাকা ও টক আমে সয়লাব। বাইরে থেকে দেখে বা ধরা মুশকিল মিষ্টি আম কোনটি? তাই মিষ্টি ও রসালো আম কীভাবে কিনবেন জেনে রাখুন। পাকা ও মিষ্টি আম অন্যান্য আমের তুলনায় অনেক নরম। যখনই বাজার থেকে আম কিনতে যাবেন, হাত দিয়ে ছুঁয়ে দেখে নিন। আম নরম হলে পেকে যাবে। তবে এটা করার সময় খেয়াল রাখবেন এটা যেন বেশি নরম না হয়ে যায়। অনেক সময় বাইরে থেকে পাকা আম ভিতর থেকে কাঁচা থাকে। আম কেনার আগে খেয়াল রাখবেন যে আমই কিনছেন না কেন যেন বেশি টাইট না হয়। এ ধরনের আম ভেতর থেকে কাঁচা হতে পারে। এ ছাড়া খুব বেশি পাকা আম কেনা থেকে বিরত থাকুন। এ ধরনের আম ভিতর থেকে পচে যেতে পারে। একটি আম মিষ্টি কিনা তা এর সুগন্ধ দ্বারা চিহ্নিত করা যায়। আমের বোঁটার কাছে থেকে যদি তীব্র সুগন্ধ আসে তাহলে বুঝবেন আম ভেতর থেকে মিষ্টি হবে। যদি আম থেকে গন্ধ না আসে তাহলে এ ধরনের আম কেনা থেকে বিরত থাকুন। সব লাল রঙের আম স্বাদে মিষ্টি নাও হতে পারে। আম সবুজ বা গোলাপি বর্ণের হলে তা পেকে গেছে।

সর্বশেষ :

আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল   আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন   অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’   ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি   জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী   রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা   টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর……   ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি   মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি