টঙ্গীবাড়ির অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা।
অনলাইন নিউজ ডেক্স
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকা বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়।মঙ্গলবার (৬ অক্টোবর)বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টঙ্গীবাড়ি থানা পুলিশের একটি টিম।অভিযানকালে বেতকা বাজারের মেসার্স লিংকন এন্ড জনি ভ্যারাইটিজ স্টোরে মনিটরিং করা হয়। এ সময় দেখা যায়, দোকানটিতে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে এলপি গ্যাস সিলিন্ডার ২,৩০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে দোকানটির মালিক বাবুল খানকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।জেলা ভোক্তা অধিকার কার্যালয় জানায়, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।