রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত


রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
মঙ্গলবার (১৮ এপ্রিল) বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি\'র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, গত মার্চ মাস থেকে সরকার যে সরকারি হাসপাতালে অফিস সময়ের পর নির্ধারিত ফি’র মাধ্যমে চিকিৎসা সেবা চালু করেছে,সেখানে নওগাঁ সদর হাসপাতালসহ রাজশাহী বিভাগের চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়ানো হবে। চলমান তীব্র দাবদাহে সুস্থ থাকার জন্য দিনের বেলা অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া, ছায়াযুক্ত স্থানে অবস্থান নেওয়া,প্রয়োজনে একাধিকবার গোসল করা, প্রচুর পানি ও তরল খাবার গ্রহণ এবং চা-কফি জাতীয় খাবার যা শরীরের তাপ বৃদ্ধি করে সেগুলো পরিহার করার জন্য সভায় স্বাস্থ্য বিভাগ থেকে পরামর্শ দেওয়া হয়।এ সময় হেপাটাইটিস থেকে বাঁচতে বাজারের অস্বাস্থ্যকর পানীয় পরিহারেরও পরামর্শ দেয়া হয়। রাজশাহী মহানগরে আগুন নিয়ন্ত্রণে কর্মপরিকল্পনা তৈরি ও মহড়া সম্পন্ন হয়েছে বলে সভায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তর থেকে জানানো হয়। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকান্ডের বিষয়টি তুলে ধরে এ দপ্তরের পক্ষ থেকে বলা হয়,তীব্র দাবদাহে সামান্য স্পার্ক থেকে আগুন লেগে যাচ্ছে।এজন্য মার্কেট ও গ্রোথ সেন্টারগুলোর দায়িত্বপ্রাপ্তদের সচেতন থাকাসহ পাহারার পরামর্শ দেয়া হয়েছে। সভায় অন্যান্য দপ্তর প্রধানগণ নিজ নিজ দপ্তরের উন্নয়ন কার্যক্রম এবং অন্য দপ্তরের সাথে সমন্বয়ের ক্ষেত্রগুলো তুলে ধরেন। সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার তীব্র তাপদাহে মানুষসহ প্রাণী,মৎস্য ও ফসল রক্ষায় করণীয় বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে লিফলেট বিতরণের মাধ্যমে সর্বসাধারণের মধ্যে বহুল প্রচারের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। রাজশাহী বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ এবং বিভাগের আট জেলার জেলা প্রশাসকগণ এ সমন্বয় সভায় অংশগ্রহণ করেন।

সর্বশেষ :

ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ   ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের   নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে   স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার   নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’   দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ   লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী   আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার   সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার