রূপপুরের মালামাল নিয়ে মোংলা বন্দরে বাংলাদেশি জাহাজ


রূপপুরের মালামাল নিয়ে মোংলা বন্দরে বাংলাদেশি জাহাজ
এবার ভারত ট্রানজিট হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল মোংলা বন্দরে এসেছে বাংলাদেশি জাহাজ। সম্প্রতি সাতটি জাহাজ কোম্পানির ৬৯ জাহাজে রাশিয়ার পণ্য পরিবহণে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্রের জন্য আমদানি করা কিছু মালামাল খালাস হয় ভারতে। এরপর ভারত থেকে এসব মালামাল বাংলাদেশে আনা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মোংলা বন্দরের সাত নম্বর জেটিতে ভিড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি সেজুতি’। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট আলসাফা শিপিং লাইন্সের পরিচালক এইচ এম দুলাল বলেন, ভারতের হলদিয়া বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে আসা বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি সেজুতি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। জাহাজটিতে এক হাজার ৪৮ মেট্রিক টন স্টেকচার ও মেশিনারি পণ্য রয়েছে। রাতেই জাহাজটি থেকে পণ্য খালাস শুরু হয়। তিনি বলেন, এবার রাশিয়া থেকে সরাসরি নয় ট্রানজিটের মাধ্যমে এমভি সেজুতি রূপপুরের মালামাল নিয়ে এসেছে ভারতের হলদিয়া বন্দর থেকে। তবে এটিই রূপপুর পণ্যের প্রথম ভারত ট্রানজিট চালান। এর আগে রূপপুরের সব পণ্যই রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে এসেছিল। গত ২২ জানুয়ারি এমভি কামিলা ও ২৯ জানুয়ারি এমভি আনকাসান ও সাপোডিলা রাশিয়া থেকে রূপপুরের মালামাল নিয়ে সরাসরি এসেছিল মোংলা বন্দরে। সম্প্রতি সাতটি জাহাজ কোম্পানির ৬৯ জাহাজে রাশিয়ার পণ্য পরিবহণে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে রাশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি উসরা মেজরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। ওই জাহাজটির ২৪ ডিসেম্বর মোংলা বন্দরে আসার সিডিউল ছিল। কিন্ত মার্কিন নিষেধাজ্ঞায় তা তখন সম্ভব হয়নি। পরে ওই জাহাজটি পণ্য খালাসে ভারতে গেলে সেখানেও পণ্য খালাস করতে না পারায় ফেরত যায় উসরা মেজর। মার্কিন যুক্তরাষ্ট্রের ওই নিষেধাজ্ঞায় রাশিয়া, বাংলাদেশ ও ভারতসহ আন্তর্জাতিক বাণিজ্য মহলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সর্বশেষ :

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি   পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই   ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত   চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল   বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের   প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ?   উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি   মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা   মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা