লালন সাঁই এর স্মরণোৎসব-২০২৬ উদযাপন উপলক্ষ্যে জেলা কোর কমিটির সভা অনুষ্ঠি


লালন সাঁই এর স্মরণোৎসব-২০২৬ উদযাপন উপলক্ষ্যে জেলা কোর কমিটির সভা অনুষ্ঠি
আগামী ০২ মার্চ ২০২৬খ্রি. তারিখ কুমারখালী থানাধীন ছেঁউড়িয়ায় লালন সাঁই এর স্মরণোৎসব-২০২৬ উদযাপন উপলক্ষ্যে অদ্য ০১ মার্চ ২০২৬ খ্রি. তারিখ আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লালন একাডেমির সভাকক্ষে জেলা কোর কমিটির সভার আয়োজন করা হয়। উক্ত কোর কমিটির সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয় এবং উক্ত কোর কমিটির সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইকবাল হোসেন মহোদয় পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় লালন একাডেমী চত্বরে প্রিন্ট/ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকগণের সহিত মতবিনিময়ে লালন সাঁই এর স্মরণোৎসব-২০২৬ উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন। এসময় আরোও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, লালন সাঁই এর স্মরণোৎসব-২০২৬ উদযাপন কমিটির সাথে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।