শার্শায় বোমা ফাটিয়ে বাওড়ের মাছ লুটের অভিযোগ


শার্শায় বোমা ফাটিয়ে বাওড়ের মাছ লুটের অভিযোগ
যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া বাঁওড়ের পাহারাদারদের মারপিট ও বোমা বিস্ফোরণ করে মাছ লুটের অভিযোগ উঠেছে একই উপজেলার একদল দুষ্কৃতকারির বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, বুধবার (২ অক্টোবর) রাতে জোরপূর্বক বাঁওড় দখল করতে এসে এ ঘটনা ঘটায় কামরুল বাহিনীর দলবল। এসময় হামলাকারীদের বাঁধা দিতে গেলে মৎসজীবি সমিতির সদস্য আব্দুর রাজ্জাক, পাহারাদার ওলিয়ার রহমান ও কবির হোসেনকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে জখম করে কামরুল বাহিনীর লোকজন। এসময় স্থানীয় লোকজন জানতে পেরে এগিয়ে এলে হামলাকারীরা বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় এবং বাঁওড়ে থাকা ৩টি ঘর ভাংচুর করে আনুমানিক ২ লক্ষ টাকার মাছ লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় কামরুল ও তার বাহিনীর ১৩ জনসহ অনেকের নামে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা। ঘটনার পর থেকে মহিষাকুড়া এলাকার মানুষের মাঝে ভয় ও আতঙ্ক বিরাজ করছে। শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো. মনিরুজ্জামান বলেন, থানায় একটি অভিযোগ দায়ের করার পর ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ :

“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা   “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল   ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা   “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী   ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা   লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো   বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ   মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি   দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি