সাঁথিয়ায় পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২


সাঁথিয়ায় পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২
পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে ডাক বিভাগের পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এঘটনায় আরও তিনজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে সাঁথিয়া উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের সমাসনারী মাদ্রাসার সামনে এঘটনা ঘটে। নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ভিটেপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোতাহার হোসেন (৩০) ও একই এলাকার আব্দুল বারিকের ছেলে ফারুক হোসেন (৩২)। বিষয়টি নিশ্চিত করে মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, সিএনজির যাত্রীরা পাবনার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল ডাক বিভাগের পিকআপ। সিএনজি ও পিকআপ ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ২ জন এবং আহত হয় তিন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই সিএনজির যাত্রী বলেও তিনি জানান।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি