সাকিবের ‘বিদায়ী’ টেস্ট সিরিজের সূচি জানাল বিসিবি


সাকিবের ‘বিদায়ী’ টেস্ট সিরিজের সূচি জানাল বিসিবি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলবেন সাকিব আল হাসান। যদিও দেশে ফিরে এই সিরিজে আদৌ ‘নিরাপত্তা’ শঙ্কায় থাকা সাকিবের খেলা হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সাকিবের ‘বিদায়ী’ টেস্ট সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো সূচিতে বলা হয়, ১৬ অক্টোবর বাংলাদেশে এসে পৌঁছাবে দক্ষিণ আফ্রিকা দল। ১৮-২০ অক্টোবর মিরপুরে অনুশীলন করবে সফরকারীরা। ২১ অক্টোবর মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর। প্রসঙ্গত, নিরাপত্তাজনিত কারণে এই সিরিজে প্রোটিয়াদের খেলা নিয়ে শঙ্কা ছিল। তবে বাংলাদেশ সফর করা দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের প্রতিনিধিদল সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হওয়ায় সিরিজে অংশ নিচ্ছে তারা। এর পরপরই সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করল বিসিবি।

সর্বশেষ :

জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা   জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ   বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের   ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা?   ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা? পরিচয় জাতীয় অনলাইন নিউজ   পরিচয় জাতীয় অনলাইন নিউজ পরিচয় জাতীয় অনলাইন নিউজ   পরিচয় জাতীয় অনলাইন নিউজ