প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬

সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত


সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত
ঢাকা সফর নয়, বরং আগামী নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলাই এখন ভারতের মূল লক্ষ্য—এমনটিই জানা গেছে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে। পত্রিকাটির তথ্য মতে, নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারতের মূল জাতীয় দল। আর ঢাকায় সাফের শিরোপা ধরে রাখার লড়াইয়ে দেখা যেতে পারে তাদের অনূর্ধ্ব-২৩ দল কিংবা রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের। মূলত সূচির মারপ্যাঁচেই তৈরি হয়েছে এই জটিলতা। সাফের খেলা চলবে ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত, অন্যদিকে ফিফা আন্তর্জাতিক উইন্ডো শুরু হবে ৭ নভেম্বর। ভারতের কোচ খালিদ জামিল চান ২০২৬ বিশ্বকাপে খেলা নিউজিল্যান্ডের মতো শক্ত দলের মুখোমুখি হতে। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নামলে জাতীয় দলের আসল লাভ হবে বলেই তাঁর বিশ্বাস। টাইমস অব ইন্ডিয়াকে খালিদ জামিল বলেন, ‘বিশ্বকাপে খেলে আসা কোনো দলের বিরুদ্ধে খেলার প্রস্তাব যখন এলো, তখন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এই সিদ্ধান্তে আমি সায় না দিয়ে পারিনি।’ ভারতের এই মনোভাবের কারণে সাফ টুর্নামেন্টের গতিপথই বদলে যেতে পারে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তানের। আর অন্য গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সফরসঙ্গী শ্রীলঙ্কা ও ভুটান।

সর্বশেষ :

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি   ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত   বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা   রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত   সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান!   পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে   প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ   গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন   কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন