সীতাকুণ্ডে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে নিহত ৫


সীতাকুণ্ডে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে নিহত ৫
চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসূল এলাকায় ‘সীমা অক্সিজেন লিমিটেড’ নামে একটি অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ থেকে আগুন লেগেছে। এতে পাঁচজন নিহত ও দগ্ধ হয়েছেন অনেকেই। তাদের মধ্যে অন্তত ১৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সীতাকুণ্ডে বিস্ফোরণ: সর্বনাশের মূলে ৩৩ কনটেইনার শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। হতাহতদের উদ্ধারের চেষ্টা চলছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, এটি অনেক বড় ধরনের একটি বিস্ফোরণ। সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদৎ হোসেন জানান, ফায়ার সার্ভিস, পুলিশ ও উপজেলা প্রশাসন দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। হাইড্রোজেন পার অক্সাইডের তথ্য কেন গোপন করলো ডিপো কর্তৃপক্ষ ঘটনাস্থলে থাকা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম জানান, এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। ‘আব্বা কই, আমার সোনা আব্বা কই?’, মর্গের পাশে মেয়ের আহাজারি বিস্ফোরণে পুরো অক্সিজেন প্লান্টটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পর আগুন লাগায় ধোঁয়া বহু দূর থেকে দেখা যাচ্ছে। গত বছরের ৪ জুন এই অক্সিজেন প্লান্ট থেকে পৌনে এক কিলোমিটার দূরে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। ডিপোর কিছু কনটেইনারে থাকা রাসায়নিক পদার্থের কারণে দফায় দফায় বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৫০ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হন।

সর্বশেষ :

সরাইলে “পজিটিভ সরাইল” এর অফিস উদ্বোধন ও বৈশাখী ভোজন অনুষ্ঠিত   সরাইলে “পজিটিভ সরাইল” এর অফিস উদ্বোধন ও বৈশাখী ভোজন অনুষ্ঠিত সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন।   সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। আত্রাইয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন শুভ উদ্বোধন   আত্রাইয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন শুভ উদ্বোধন বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি   বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই   চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর   নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ   আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ   ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ