হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
মানিকগঞ্জের হরিরামপুরের চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি কাজী আব্দুল মজিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন চার গ্রামের বাসিন্দারা। একই সঙ্গে তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন তারা। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা চত্বরে জড়ো হন চালা ইউনিয়নের চার গ্রামের বাসিন্দারা। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পরে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।
মানিকগঞ্জের হরিরামপুরের চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি কাজী আব্দুল মজিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন চার গ্রামের বাসিন্দারা। একই সঙ্গে তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন তারা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা চত্বরে জড়ো হন চালা ইউনিয়নের চার গ্রামের বাসিন্দারা। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পরে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।