১০ লাখ টাকা পুরস্কার কে পাবেন?


১০ লাখ টাকা পুরস্কার কে পাবেন?
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরে শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করে টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে আছেন সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয় ও নাসির হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরে অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল। আসরের পয়েন্ট টেবিলের সেরা দল সিলেট সিক্সার্সকে প্রথম কোয়ালিফায়ারে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি রংপুর রাইডার্স বনাম সিলেট। এই ম্যাচে যারা জিতবে তারা ফাইনালে কুমিল্লার বিপক্ষে খেলবে। ফাইনাল শেষে ব্যাটে-বলের নৈপুণ্যে সাকিব-শান্ত-হৃদয়-নাসিরের মধ্যে যে এগিয়ে থাকবেন টুর্নামেন্ট সেরা হিসেবে সে পাবেন ১০ লাখ টাকা পুরস্কার। সঙ্গে থাকছে আকর্ষণীয় ট্রফিও। বিপিএলের প্রথম দুই আসরে গাড়ি পুরস্কার দেওয়ার পর এবার টুর্নামেন্ট সেরাকে আর্থিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিপিএলের গত আট আসরের মধ্যে চারবার টুর্নামেন্ট সেরা হয়েছেন সাকিব আল হাসান। এবারও টুর্নামেন্ট সেরার দৌড়ে আছেন ফরচুন বরিশালের এই অলরাউন্ডার। তার দল এলিমিনেটর ম্যাচে হেরে বিদায় নিলেও সাকিব টিকে আছেন টুর্নামেন্ট সেরার পুরস্কারের লড়াইয়ে। তিনি ১১ ইনিংসে ব্যাট হাতে ৩৭৫ রান করার পাশাপাশ বল হাতে শিকার করেছেন ১০ উইকেট। টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে সাকিবের সঙ্গে আছেন সিলেট স্ট্রাইকার্সের নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। আছেন ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেনও। ১৪ ইনিংসে ৪৫২ রান করা শান্ত টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক। রান সংগ্রহে দ্বিতীয় পজিশনে আছেন শান্তর সতীর্থ তৌহিদ হৃদয়। তিনি ১২ ইনিংসে ৪০৩ রান করেছেন। চার নম্বর পজিশনে আছেন নাসির হোসেন। ঢাকার এই অধিনায়ক ১২ ইনিংসে ব্যাট হাতে ৩৬৬ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ১৬ উইকেট।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি