৮ বছর পর দাকোপ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন


৮ বছর পর দাকোপ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন
দীর্ঘ আট বছর পর খুলনার দাকোপ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে চালনা মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে সম্মেলন শুরু হয়। সম্মেলনে তৃণমূলের নেতাকর্মীর পাশাপাশি কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা যোগ দেন। জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে প্রথম অধিবেশনের কাজ শুরু হয়। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। উপজেলা আওয়ামী লীগের কার্যবিবরণী পাঠ করে শোনান সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। বক্তৃতা করেন খুলনা-১ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস, সংরক্ষিত আসনের এমপি ও কেন্দ্রীয় কমিটির সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল কুমার চ্যাটার্জি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। দ্বিতীয় অধিবেশন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন সানার সভাপতিত্বে চালনা এম.এম কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়। সকল কাউন্সিলরদের উপস্থিতিতে শেখ আবুল হোসেনকে সভাপতি ও বিনয় কৃষ্ণ রায়কে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত করা হয়। সভায় সিনিয়র সহ-সভাপতি শেখ যুবরাজ ও ১ নং সদস্য হিসেবে সাবেক এমপি ননী গোপাল মন্ডল ও ২নং সদস্য উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খানের নাম ঘোষণা করা হয়।

সর্বশেষ :

আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবন গ্রেফতার তিন   আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবন গ্রেফতার তিন চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের   চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের   বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?   মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ   ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে?   এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত   গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক   যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক