ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১


ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১
ফেনীর ছাগলনাইয়ায় ফসলি জমির মাটি কাটাকে কেন্দ্র করে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে হোনা মিয়া নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। ১৫ই মার্চ, রোববার ভোররাতে উপজেলার পাঠাননগর ইউনিয়নের কন্ট্রাকটর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু আহাম্মদ হোনা মিয়া (৩৭) ছাগলনাইয়া উপজেলার পুর্ব পাঠানগড় গ্রামের আবুল কাশেমের ছেলে। এই হত্যাকাণ্ডে উপজেলা ছাত্রদল নেতাসহ ৭ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ওসি। জানা গেছে, ২০২৪-এর ৫ই আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন স্থানে ফসলি জমির মাটি কাটার এক ‘মহোৎসব’ শুরু হয়। এ মাটিলুটের নিয়ন্ত্রণ ও চাঁদার ভাগাভাগি নিয়ে ছাত্রদল-যুবদলসহ সরকার দলীয় নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই রোববার ভোররাতে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে যুবদলকর্মী আবু আহাম্মদ হোনা মিয়া প্রাণ হারান। ছাগলনাইয়া থানার ওসি মো. শাহিন মিয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।তাৎক্ষণিক অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে উপজেলা ছাত্রদল নেতা জাহিদ হোসেন জিহাদ ও মাহাতির মজুমদারসহ সাতজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি। ওসি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জেলা যুবদলের সদস্য সচিব বরাত চৌধুরী বলেন, মাটিলুট বা একাজে চাঁদাবাজির বিষয়ে দলের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। যারা এতে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে দল কঠিন পদক্ষেপ নেবে।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি