ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন


ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দামে বড় দরপতন হয়েছে। স্পট মার্কেটে স্বর্ণের দাম ১.৮% কমে প্রতি আউন্স ৪,৫৬৩.৬৪ ডলারে দাঁড়ায় (বাংলাদেশ সময় অনুযায়ী রাত)। এর আগে একই দিনে দাম প্রায় ১% পর্যন্ত বেড়েছিল। খবর রয়টার্সের। বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র অতিরিক্ত সেনা মোতায়েন করতে যাচ্ছে, এমন একটি প্রতিবেদনের পর ডলারের মান বেড়ে যায়। এতে করে তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে মূল্যস্ফীতি এবং সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও জোরদার করছে। অন্যদিকে, এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্সের দাম শূন্য দশমিক ৭% কমে প্রতি আউন্স ৪,৫৭৪.৯০ ডলারে নেমে আসে। বিশ্লেষকদের ধারণা, ডলার শক্তিশালী থাকলে এবং সুদের হার বাড়ার সম্ভাবনা থাকলে স্বর্ণের ওপর চাপ অব্যাহত থাকতে পারে, কারণ এ সময় বিনিয়োগকারীরা সাধারণত স্বর্ণের পরিবর্তে ডলারের মতো সম্পদে বেশি ঝুঁকে পড়েন।