নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর


নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর
নির্বাচিত আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে জুলাইয়ে সৃষ্ট দাঙ্গা-সংঘাতের প্রেক্ষাপটে দেশে রাজনৈতিক পট-পরিবর্তন প্রসঙ্গে মন্তব্য করলেন যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর আমির শফিকুকুর রহমান। তার দাবি, সরকার ও বিরোধীদলসহ বিভিন্ন রাজনৈতিক শক্তিই মূলত “জুলাই প্রোডাক্ট”, জুলাইয়ের চেতনা থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তার ভাষ্য। আজ ১৩ই এপ্রিল, সোমবার সকালে রাজধানীর আইডিইবির মুক্তিযোদ্ধা হলে ‘গণভোটের রায় বাস্তবায়ন’ শীর্ষক ১১ দলীয় ঐক্যের জাতীয় সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তার মতে, জুলাই না থাকলে বর্তমান রাজনৈতিক শক্তিগুলোর অস্তিত্বই থাকত না এবং জুলাইয়ের চেতনার বিপক্ষে অবস্থান নিলে সরকারও টিকে থাকতে পারবে না। তিনি আরও বলেন, গণভোটের রায়ের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য রয়েছে এবং প্রয়োজনে আবারও আত্মত্যাগে প্রস্তুত থাকতে হবে। সাম্প্রতিক সময়ে হতাহতদের পরিবার ও অংশগ্রহণকারীদের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে তিনি জানান, আগামীতেও সক্রিয়ভাবে আন্দোলনে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শফিকুরের দাবি, এই আন্দোলন ক্ষমতার ভাগাভাগির জন্য নয়; বরং জনগণের রায় এবং নিহতদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতেই পরিচালিত হচ্ছে। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের মতামতের প্রতিফলন ঘটাতেই এ আন্দোলন অব্যাহত রয়েছে বলে দাবি করেন তিনি। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে শফিকুর বলেন, এই আন্দোলন সবার জন্য এবং লক্ষ্য এমন একটি রাষ্ট্র গড়া, যেখানে কেউ কারো অধীনস্থ থাকবে না এবং কোনো পারিবারিক শাসন বা একক কর্তৃত্ব প্রতিষ্ঠা পাবে না।

সর্বশেষ :

বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি   বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই   চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর   নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ   আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ   ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!   নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি   নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা   জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা