হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু


হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ জনে। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৩৪ জন। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ১৬৪ জন। এ ছাড়া হাম সন্দেহে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯৯৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১৪ হাজার ৮৯২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।