নওগাঁয় বজ্রপাতে তিন কৃষকের প্রাণহানি
ভুপাল চন্দ্র রায়, জেলা সংবাদদাতা, নওগাঁ, রাজশাহী
নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় জমিতে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) বিকেলে পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, খাজুর মাঠে বোরো ধান কাটছিলেন বেশ কয়েকজন শ্রমিক। এ সময় হঠাৎ ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে দিলিপ চন্দ্র বর্মন নামে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। তার বাড়ি মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, হাজিনগর মাঠে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান কেটে ঘরে নেওয়ার কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় বজ্রপাত হলে অনুকূল চন্দ্র মাহন্ত নামে এক ব্যক্তি মারা যান। তবে তার পুরো পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি।