কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ


কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ
গোপালগঞ্জের কাশিয়ানীতে কার্যক্রম নিষিদ্ধ ১০ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার দীঘড়গাতি বাজারে যৌথভাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা। পদত্যাগকারীরা হলেন- উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. লায়েকুজ্জামান, সহ-সভাপতি আবুল কালাম, আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক রোমান মুন্সী, সহ-সাংগঠনিক সম্পাদক বরকত মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক হারুন মোল্লা, কৃষি বিষয়ক সম্পাদক বিল্লাল মুন্সী, কৃষি সমাজসেবক বিষয়ক সম্পাদক বিল্লাল মুন্সী, সদস্য নিজাম মুন্সী ও গৌর বিশ্বাস। সংবাদ সম্মেলনে পদত্যাগকারীরা বলেন, ‘আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মাহমুদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড শাখার বিভিন্ন পদে সম্পৃক্ত থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছি। কিন্ত বিভিন্ন ব্যক্তিগত কারণে আর দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তে, স্বেচ্ছায় এবং কোনো ধরণের চাপ ছাড়াই আমরা নিজ নিজ দায়িত্ব থেকে যৌথভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’তারা আরও বলেন- ‘আজ থেকে দলের সাথে আমারে কোন ধরণের সম্পৃক্ততা থাকবে না। আগামীতেও কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত হব না।’