সাত কলেজে ভর্তির আবেদন শুরু ২ এপ্রিল


সাত কলেজে ভর্তির আবেদন শুরু ২ এপ্রিল
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ এবং উপাদানকল্প বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ২ এপ্রিল শুরু হচ্ছে। আবেদন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। আর পরীক্ষা শুরু হবে আগামী ১০ জুন। আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জুন, বিজ্ঞান ইউনিটের ১৭ জুন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৪ জুন অনুষ্ঠিত হবে। এ তিন ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জুন বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ জুন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সভায় উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ ও অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

সর্বশেষ :

চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের   চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের   বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?   মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ   ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে?   এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত   গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক   যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার   ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার