ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ হতে দেখে আইরিশদের যা উপলব্ধি


ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ হতে দেখে আইরিশদের যা উপলব্ধি
বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করতে দেখে আয়ারল্যান্ডের উপলব্ধি, নিজেদের মাটিতে বাংলাদেশকে হারানোটা সহজ নয়। বৃহস্পতিবার সিলেটে আয়ারল্যান্ডের বাঁহাতি স্পিনার জর্জ ডকরেল বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলছে। আমরা জানি, সিরিজটা আমাদের জন্য সহজ হবে না। তবে বাংলাদেশকে তাদের মাটিতে চ্যালেঞ্জ জানিয়ে কয়েকটি ম্যাচ জেতার লক্ষ্য থাকবে। আয়ারল্যান্ডের আরেক ক্রিকেটার হ্যারি ট্যাক্টর বাংলাদেশের স্পিন আক্রমণ চ্যালেঞ্জিং জানিয়ে বলেন, ওদের স্পিনাররা খুবই ভালো করছে। ব্যাটসম্যানরাও ছন্দে আছে। তবে স্পিন আক্রমণকেই সবচেয়ে বড় হুমকি মনে হচ্ছে আমাদের। সাকিব তো আছেই, নাসুম অথবা মেহেদী, যেই খেলুক, আমাদের জন্য সেটা চ্যালেঞ্জ হবে। ট্যাক্টর আরও বলেন, যদি সবাই মিলে ভালো খেলি, তাহলে আমাদের জয়ের দারুণ সুযোগ আছে। তবে এই কন্ডিশনে আমাদের খুব ভালো খেলতে হবে।

সর্বশেষ :

আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবন গ্রেফতার তিন   আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবন গ্রেফতার তিন চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের   চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের   বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?   মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ   ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে?   এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত   গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক   যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক