বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় অতিরিক্ত ডিআইজি সাময়িক বরখাস্ত
অনলাইন নিউজ ডেক্স
ভাটারা থানা এলাকার গল্ডেন সানরাইজ নামের তিনতলা বাড়িতে ১৯ অক্টোবর রাতের দিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালায়। অভিযানে এক বোতল মদ, একটি খালি এবং দুটি আংশিক খালি বোতলসহ বিভিন্ন মাদক উদ্ধার করা হয় এবং মোট ৮৫ জন আটক করা হয়। বাড়ির মালিক ছিলেন অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির, যিনি বাড়িটি ভাড়া দিয়েছিলেন।
বিজ্ঞাপন
অভিযানের পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আব্দুল্লাহ আল জহিরকে শিষ্টাচারবহির্ভূত, অকর্মকর্তাসুলভ এবং বিভাগীয় নিয়ম-শৃঙ্খলাপরিপন্থী কাজের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে যে এই ঘটনার ফলে পুলিশের প্রতি জনগণের নেতিবাচক ধারণা ও ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এখন তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের হবে, তদন্ত ও শুনানি চলবে এবং অভিযোগ প্রমাণিত হলে চাকরি থেকে বরখাস্ত করা হবে। অতিরিক্ত ডিআইজি পূর্বে পুলিশ সদর দপ্তরে মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত ছিলেন; তিনি ঐ দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। বাড়িতে অভিযানের আগে ডিবি কেন সিসি ক্যামেরা খুলে ফেলেছে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
