ফেয়ার এর আয়োজনে দুইদিনব্যাপী আন্তঃবিদ্যালয় বিজ্ঞান


ফেয়ার এর আয়োজনে দুইদিনব্যাপী আন্তঃবিদ্যালয় বিজ্ঞান
ফেয়ার এর উদ্যোগে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর সহায়তায় দুইদিনব্যাপী আন্তঃবিদ্যালয় বিজ্ঞান মেলা-২০২৩ কলকাকলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রথম দিন মেলা উদ্বোধন করেন কুষ্টিয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাহবুব-উল আলম হানিফ। ফেয়ার এর নির্বাহী পরিষদের সদস্য ড. সেলিম তোহার সভাপত্বিতে অনুষ্ঠেয় মেলায় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয় -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান মো: আতাউর রহমান আতা, সমাজসেবা উপপরিচালক মো: আব্দুল কাদের, কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জাফর মোল্লা, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেব-উন নিসা সবুজ, ফেয়ার পরিচালক দেওয়ান আখতারুজ্জামান। বিজ্ঞান মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মাহবুব আলম হানিফ তার বক্তব্যে শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞানী কাজে উৎসাহ করতে হবে বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীদের প্রাকৃতিক বিকাশ ঘটবে তাদের নিজ কর্মের মাধ্যমে তারা হাতে কলমে শিখবে তাদের মেধার বিকাশ ঘটবে এখানে যারা অংশগ্রহণ করেছে তারা অনেক ট্যালেন্ট নিত্যনতুন আধুনিক জিনিস তৈরি করেছে এই বিজ্ঞান মেলা হোক মেলায় সকল স্কুল অংশগ্রহণ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন সুযোগ পেলে বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অত্যাধুনিক কিছু সৃষ্টি করতে পারবে বলো তিনি প্রত্যাশা করেন। মেলার শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্র অনুষ্ঠিত হয়। মেলায় কুষ্টিয়া সদর উপজেলার ৩০ টি বিদ্যালয়ের ৩০ টি বিজ্ঞান ক্লাব নানা প্রকার বিজ্ঞান বিষয়ক প্রকল্প ও দেয়াল পত্রিকা প্রদর্শণ করছে। উদ্বোধন অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্বিতীয় দিন সেমিনার ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের পাশাপাশি প্রকল্প ও দেয়াল পত্রিকা প্রদর্শণীসহ হেল্থ ক্যাম্প এর মাধ্যমে ব্লাড গ্রুপিং করা হচ্ছে।

সর্বশেষ :

“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা   “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল   ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা   “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী   ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা   লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো   বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ   মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি   দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি