সিলেটের বালাগঞ্জ সুমাইয়া হত্যা মামলা আসামি গ্রেফতার


সিলেটের বালাগঞ্জ সুমাইয়া হত্যা মামলা আসামি গ্রেফতার
বালাগঞ্জ উপজেলার বাণীগাঁও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া হত্যা মামলায় সন্দেহজনক ভাবে লিটন মিয়া নামের একব্যক্তি কে আটক করেছে বালাগঞ্জ থানা পুলিশ। আটককৃত লিটন মিয়া (৩৫) বোয়ালজুর ইউনিয়নের মোবারকপুর (ঘাগরাকান্দি) গ্রামের মানিক মিয়ার ছেলে। সোমবার আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী জানান, এই স্কুল ছাত্রী হত্যাকান্ডে কে বা কারা জড়িত তা চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে বের করার চেষ্টা চলছে। উল্লেখ্য, গত ২২ মার্চ বালাগঞ্জ উপজেলা বোয়ালজুর ইউনিয়নের বাণীগাঁও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া দশম ছাত্রী সুমাইয়া খুন হয়। পেকুয়া ব্রিজের আশপাশ ঝোঁপ-জঙ্গল থেকে বিকেলে তাঁর লাশ উদ্ধার করে বালাগঞ্জ থানা পুলিশ। ২৩ মার্চ নিহতের ভাই ইসকন্দর মিয়া বালাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলা নং-৬। এ মামলায় একজনকে আটক করেছে পুলিশ। সুমাইয়া বোয়ালজুর ইউনিয়নের নুরপুর (হেকিম আলী) গ্রামের আইন উল্যার কনিষ্ঠ মেয়ে।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা   জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা