টর্নেডোয় যুক্তরাষ্ট্রে নিহত ২২, হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন


টর্নেডোয় যুক্তরাষ্ট্রে নিহত ২২, হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন
শক্তিশালী এই টর্নেডোয় শনিবার আরকানসাসের গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স শুধু তার রাজ্যেই অন্তত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এছাড়াও লিটল রক থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে উইনে আরকানসাসে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি নর্থ লিটল রকে একজন নিহত হওয়া ছাড়াও অন্তত ৫০ জনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের শহরগুলোয় শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। একই ঘটনায় আরও অন্তত শতাধিক মানুষ আহত হওয়ার খবর দিয়েছে বিদেশি গণমাধ্যমগুলো। ইতোমধ্যেই ওইসব এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার শক্তিশালী এই টর্নেডো আঘাত হানে। শনিবার তা ক্রমেই দেশটির আরকানসাস অঙ্গরাজ্য হয়ে পূর্বদিকে ধেয়ে যেতে থাকে। এতে অসংখ্য বাড়ি-ঘর ছাড়াও গাছপালা গুঁড়িয়ে যায়। দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রচণ্ড ঝড়ে প্রায় ৮৫ মিলিয়ন লোকের বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে বৈদ্যুতিক লাইন ছিঁড়ে যাওয়ায় কয়েক হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। তথ্যসূত্র: রয়টার্স, সিএনএন, আল-জাজিরা।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি