দারফুরে সংঘর্ষে ২৪ জন নিহত


দারফুরে সংঘর্ষে ২৪ জন নিহত
সুদানের দারফুর অঞ্চলে আরব ও অনারব গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষে অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া সংঘর্ষে কয়েক ডজন বাড়িঘর পুড়িয়ে দেওয়াসহ হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছেন। একজন কর্মকর্তা বুধবার জানান, পশ্চিম দারফুরের রাজধানী জেনেইনা থেকে ১৮৫ কিলোমিটার দূরে ফোরো বারাংগা শহরে আরব উপজাতি গ্রুপ ও মাসালিত অনারব গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। ফোরো বারাংগা কমিউনিটি কাউন্সিলের মোহাম্মদ হোসেইন তিমান বলেছেন, উভয়পক্ষে নিহতের সংখ্যা ২৪ জন। শনিবার এ সংঘর্ষ শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন। এ সহিংসতার কারণে পশ্চিম দারফুরে কর্তৃপক্ষ রাত্রিকালীন কারফিউ এবং মাসব্যাপী জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে। তিনি আরও বলেছেন, গত কয়েক দিনে নিরাপত্তা বাহিনীকে সেখানে পাঠানো হয়েছে। বুধবার নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়। সংঘর্ষকালে ফোরো বারাংগা এলাকায় ৫০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া প্রায় ২০ হাজার লোককে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান এফেয়ার্স বিষয়ক কার্যালয় (ওসিএইচএ) এ কথা জানিয়েছে। ওসিএইচএ আরও বলেছে, গত বছর সুদানে এ ধরনের সংঘর্ষে প্রায় ৯শ’ লোক নিহত এবং প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি