প্রকাশিতঃ এপ্রিল ২৭, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র উদ্যোগে চালকদের প্রশিক্ষণ প্রদান


চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র উদ্যোগে চালকদের প্রশিক্ষণ প্রদান
\"গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি\" এ স্লোগান\'কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে (বিআরটিএ) সার্কেল সড়ক দুর্ঘটনা রোধকল্পে পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজের হল রুমে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) চাঁপাইনবাবগঞ্জ সার্কেল\'র আয়োজনে ও জেলা প্রশাসন\'র সহযোগিতায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ (বিআরটিএ) সার্কেল এর সহকারী পরিচালক (ইঞ্জিন) শাহজামান হক\'র সভাপতিত্বে এতে বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমুলক ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, সদর ট্রাফিক ইন্সপেক্টর আনিসুজ্জামান,মেডিকেল অফিসার শাহনাজ খাতুন, (বিআরটিএ) সার্কেল\'র মোটরযান পরিদর্শক সেলিম হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আবু হুজাইফা, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, (বিআরটিএ) চাঁপাইনবাবগঞ্জ সার্কেল\'র অফিস সহকারী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের অংশ হিসেবে প্রথমে শাহনেয়ামতুল্লাহ কলেজে গাড়ি চালকদের দক্ষতা বৃদ্ধিতে হাতে কলমে বিভিন্ন বিষয় তুলে ধরেন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর চালকদের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকায় অবস্থিত ট্রাক টার্মিনালে প্রশিক্ষণের অংশ হিসেবে প্র্যাকটিক্যালি পরিক্ষা গ্রহণ করা হয়। উক্ত কর্মশালায় (বিআরটিএ) সার্কেল গাড়ি চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণের অংশ হিসেবে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন শ্রেণির পেশার ৪৩ জন পেশাজীবী গাড়ি চালকগন অংশ গ্রহণ করে বলে নিশ্চিত করেন (বিআরটিএ) সার্কেল চাঁপাইনবাবগঞ্জ। প্রশিক্ষণে অংশ গ্রহণ কারিদের কে বলেন ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন। অতিরিক্ত যাত্রী বহনসহ এক টানা ০৮ ঘন্টার বেশি গাড়ি চালাবেন না। অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। রাস্তায় ঘুম চোখে গাড়ি এবং অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভার টেকিং করবেন না। গাড়ি চালানোর পূর্বে জ্বালানি, মবিল, ব্রেক দেখে গাড়ি পরিচালনা করবে বলে আলোচনা সভায় সহকারী পরিচালক (ইঞ্জিন) শাহজামান হক এসব উপদেশ দেন।

সর্বশেষ :

বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায়   বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন   জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক!   ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে   ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে   বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস   সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র   কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়!   ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়!