সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ১ কোটি ১৭ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল আটক


সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ১ কোটি ১৭ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল আটক
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারের বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ প্রায় ১ কোটি ১৭ লাখ ৬ হাজার টাকা মূল্যের ১ হাজার ৬ শত ৯৬ পিছ চায়না দুয়ারী জাল আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত পৌর শহরের শ্যামলীপাড়া (হলদারপাড়া) বাস স্ট্যান এলাকায় ৪ জন জাল ব্যবসায়ী রোঘু বর্মণ, জীবন বর্মণ, দীলিপ বর্মণ ও রাম প্রসাদ বর্মণ এর ১০টি গুদাম ঘরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে প্রতি পিছ ৬ হাজার টাকা মূল্যের এ জাল আটক করা হয়। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্মিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোছাঃ খাদিজা খাতুন , উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান এবং উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ সাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে পৌর শহরের শ্যামলীপাড়া (হলদারপাড়া) বাস স্ট্যান এলাকায় ৪ জন জাল ব্যবসায়ীর শ্যামলীপাড়া, কাওয়াক ও শ্রীকোলার ১০ টি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারের বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ এ জাল আটক করেন।, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্মিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসেন বলেন গুদাম ঘরগুলো থেকে আটক জালের সংখ্যা ১ হাজার ৬ শত ৯৬ পিছ। যার প্রতি পিছ দুয়ারি জালের মূল্য ৬ হাজার টাকা বলে জানা যায়।,

সর্বশেষ :

জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা   জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ   বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের   ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের