ধামইরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত


ধামইরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ০২ অক্টোবল বেলা ১১ টায় ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘শিশুর জন্য বিনিয়োগ করি-ভবিষ্যতের বিশ্বগড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোসাঃ জেসমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। সভায় যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. মো. ফরহাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মামুনুর রশীদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, বনবিট কর্মকর্তা আনিছুর রহমান, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, ধামইরহাট কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মো. আব্দুল বারী প্রমুখ। পরে শিশুদের মাঝে বন বিভাগের পক্ষ থেকে ৩ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর