নাটোরে জমি সংক্রান্ত বিরোধে এক ব্যবসায়ীর মৃত্যু


নাটোরে জমি সংক্রান্ত বিরোধে এক ব্যবসায়ীর মৃত্যু
নাটোরের গুরুদাসপুরে জমি সংক্রান্ত বিরোধে সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের পশ্চিম নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (৪০) নওয়াপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিক এর ছেলে ও রসুন ব্যবসায়ী। গুরুদাসপুর থানার কর্মকর্তা ওসি উজ্জল হোসেন জানান, বুধবার সকালে উপজেলার পশ্চিম নওয়াপাড়া গ্রামে জমি নিয়ে বাকবিতন্ডা বাধে একই এলাকার তারাজুলের ছেলে সোহেলের সাথে। এ সময় দুজনেই উত্তেজিত হলে সাইফুল ইসলাম হঠাৎ মাটিতে পড়ে অসুস্থ হয়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে মৌখাড়া বাজারের স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। মরদেহটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরন করেছেন পুলিশ। মরদেহটির ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে জানান তিনি। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর