সেই মন্তব্যের জেরে জ্যোতিকা জ্যোতিকে একহাত নিলেন হিরো আলম


সেই মন্তব্যের জেরে জ্যোতিকা জ্যোতিকে একহাত নিলেন হিরো আলম
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির মন্তব্যে চটেছেন হালের আলোচিত ইউটিবার হিরো আলম। তিনি বলেন, তাকে (জ্যোতি) নিয়ে আমি মন্তব্য করে আমার সম্মান নষ্ট করতে চাই না। সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন জ্যোতিকা জ্যোতিকা। সেখানে হিরো আলমের প্রসঙ্গ উঠলে এই অভিনেত্রী বলেন, ‘হিরো আলমকে আমি কোনো শিল্পী মনে করি না। তাকে নিয়ে কোনো কথাও বলতে চাই না’। জ্যোতির এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার বিকালে হিরো আলম বলেন, জ্যোতিকা জ্যোতি একটা ‘দুই টাকার মেয়ে’। তাকে নিয়ে আমি মন্তব্য করে আমার সম্মান নষ্ট করতে চাই না। তাকে কেউ চিনে না। আমার সঙ্গে কাজ করার যোগ্যতা নেই তার। ফলে আমাকে নিয়ে তিনি কিভাবে মন্তব্য করতে পারেন বুঝি না। সেন্সরের অনুমতি নিয়ে হিরো আলমের যে দুটি সিনেমা মুক্তি পেয়েছে তা নিয়েও মন্তব্য করেন জ্যোতি। তিনি বলেন, সেন্সর শুধু দেখে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড আছে কিনা। কাজটি রুচিশীল কিনা তা দেখে না। এজন্য হয়তোবা সিনেমাটি অনুমোদন হতে পারে। এ বিষয়ে হিরো আলম বলেন, সেন্সর বোর্ডে যারা আছেন তারা জ্যোতির থেকে বেশি বুদ্ধিমান। তার সেন্সর বোর্ড সম্পর্কে কোনো জ্ঞান নেই।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান