সিরিয়ায় ভূমিকম্প: ৪০ কোটি ডলারের আবেদন জাতিসংঘের


সিরিয়ায় ভূমিকম্প: ৪০ কোটি ডলারের আবেদন জাতিসংঘের
সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য জাতিসংঘ ৩৯ কোটি ৭০ লাখ ডলারের আবেদন জানিয়েছে। দেশটিতে এ দুর্যোগে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এমন আবেদনের ঘোষণা দিয়ে সংস্থাটির মহাসচিব বলেন, সিরিয়ার প্রায় ৫ লাখ নাগরিকের জন্য জীবন রক্ষা ত্রাণ জোগাবে এ তহবিল এবং তা দিয়ে তিন মাস চলা যাবে। তিনি সদস্য দেশগুলোকে বিলম্ব না করে এই প্রচেষ্টাকে এগিয়ে নিতে যথাসাধ্য অর্থায়ন করার জন্য এবং লাখো শিশু, নারী এবং পুরুষদের সাহায্য করার জন্য আহ্বান জানিয়েছেন। ১২ বছরের গৃহযুদ্ধে ইতিমধ্যে ভেঙে পড়া সিরিয়ায় ত্রাণ কর্মীদের অবাধে কাজ করার অনুমতি দেওয়ারও আহ্বান জানিয়েছেন গুতেরেস। সিরিয়ার উত্তরপশ্চিমে অবস্থান করা ত্রাণ কর্মীরা এবং জরুরি দলের সদস্যরা বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে জাতিসংঘের ধীর প্রক্রিয়ার সমালোচনা করেছে। এক্ষেত্রে বলা হয়, ভূমিকম্প আঘাত হানার আগে সিরিয়ার উত্তর পশ্চিমের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বসবাস করা ৪০ লাখেরও বেশি মানুষের জন্য প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ মানবিক সাহায্য মাত্র একটি ক্রসিংয়ের মাধ্যমে বিতরণ করা হয়েছিল। গুতেরেস সোমবার বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সাহায্যের অনুমতি দেওয়ার জন্য উত্তরপশ্চিম সিরিয়ায় আরো দুটি সীমান্ত ক্রসিং খুলতে সম্মত হয়েছেন। জাতিসংঘ প্রধান বলেন, এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ প্রবেশ, অর্থায়ন এবং সরবরাহের ক্ষেত্রে মানসৃষ্ট বাধায় পরিস্থিতি আরো খারাপ করা উচিত নয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মঙ্গলবার গুতেরেসের সঙ্গে সম্ভাব্য সহায়তার বিষয়ে কথা বলেন। সীমান্ত ক্রসিংগুলো খোলার ব্যাপারে আন্তর্জাতিক চাপের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ ইতিমধ্যে তাদের কেন্দ্রীয় জরুরি প্রতিক্রিয়া তহবিলের মাধ্যমে ৫ কোটি ডলার প্রদান করেছে। সূত্র: এএফপি

সর্বশেষ :

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি   পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই   ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত   চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল   বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের   প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ?   উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি   মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা   মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা