রাজশাহীতে মোটরসাইকেল-ভুটভুটি সংঘর্ষ নিহত-১


রাজশাহীতে মোটরসাইকেল-ভুটভুটি সংঘর্ষ নিহত-১
রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (১ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার কামারপাড়া বাজারে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাইক আরোহী উপজেলার রায়ঘাটি গ্রামের আসাদের ছেলে সেলিম (২৫)। আহতরা একই গ্রামের মুনতাজের ছেলে শাকিল (২৬) ও রহিমের ছেলে দেলোয়ার (২৪)। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সেলিম, শাকিল, দেলোয়ার এক সাথে তিনজন দেশীয় চোলাই মদ পান করে এ্যাপাচি মোটরসাইকেল যোগে বেপরোয়া গতিতে নওগাঁ জেলার মান্দা উপজেলার সাবাইহাট বাজারে যাওয়ার পথে কামারপাড়া বাজারে পৌঁছা মাত্রই অপরদিক হতে আসা অজ্ঞাত নামা একটি ভুটভুটি সাথে ধাক্কা লেগে তারা গুরুতর জখম হয়। সেখানে স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাদেরকে ফায়ার সার্ভিসের সহোযোগিতা উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত বলে ঘোষণা করেন, অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঘটনার বিষয়ে মোহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার নিতাই চন্দ্র বলেন, কামারপাড়া বাজারে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করি। স্থানীয়রা জানান, মাদক সেবন করায় এমন অনাকাঙ্কিত দুর্ঘটনা ঘটেছে। আমরা আহতদের উদ্ধারের সময় তাদের মুখ থেকে মদের বাজে দূর্গন্ধ পায়। পরে তাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করায়। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো, অজ্ঞাত ভুটভুটি চালক পলাতক রয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ :

প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা   জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ   বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের   ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা?   ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা?