নওগাঁর বদলগাছী উপজেলায় কৃষি প্রণোদনা বিতরণ।


নওগাঁর বদলগাছী উপজেলায় কৃষি প্রণোদনা বিতরণ।
নওগাঁর বদলগাছী উপজেলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। খরিপ মৌসুমে রোপা আমন (উফশী) জাতের ধান বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সোমবার (৮ জুলাই ২০২৪) দুপুরে বদলগাছী উপজেলা পরিষদ হলরুমে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামুল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়। সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য সৌরেন্দ নাথ চক্রবর্তী। উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্যের সহধর্মিনী রক্তিমা চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খাঁন ও উপজেলা কৃষি কর্মকর্তা সাবাস ফারহান। পরে ২০২৩-২৪ অর্থ বছরের ১ হাজার ৪১০ জন কৃষককে ৫ কেজি করে খরিপ মৌসুমে রোপা আমন (উফশী) জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিনামুল্যে বিতরণ করা হয়। পরে শিক্ষা উপবৃত্তি ও দুস্থদের মাঝে ৪৫ টি চেক, সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করা হয়।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর