যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতার মৃত্যু


যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতার মৃত্যু
ময়মনসিংহে যৌথবাহিনীর অভিযানে আটকের পর সাইদুল ইসলাম (৪০) নামে এক যুবদল নেতা মারা গেছেন। নিহত সাইদুল ইসলাম নগরীর গোলপুকুর পাড় এলাকার বাসিন্দা আব্দুস ছালামের ছেলে। তিনি মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর গোলপুকুর পাড়ে যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানে সাইদুল ইসলামসহ ৭ জনকে আটক করা হয়। আটকের পর রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনী তাদের হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। সূত্র জানায়, তার বিরুদ্ধে সম্প্রতি যৌথবাহিনীর কাছে একাধিক অভিযোগ দায়ের হলে সোমবার রাতে অভিযান চালায় যৌথবাহিনীর একটি দল। পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম বলেন, যৌথবাহিনীর অভিযানে আটকের পর এক যুবক মারা গেছেন। মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ বলা যাবে।

সর্বশেষ :

আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবন গ্রেফতার তিন   আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবন গ্রেফতার তিন চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের   চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের   বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?   মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ   ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে?   এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত   গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক   যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক