চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন গ্রুপের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী সফল


চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন গ্রুপের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী সফল
ঐক্যেই শক্তি একতাই উন্নতি এই প্রতিপাদ্য সামনে রেখে, বুধবার সকাল ১১: টার সময় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালি ও পরে কেট কাটে আলোচনা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায়, এসোসিয়েশনের চেয়ারম্যান রবিউল ইসলামের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। উপস্থাপক ছিলেন রিপন আলী সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এসোসিয়েশন গ্রুপ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য, মোঃ লতিফুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক চাঁপাই চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক (চ্যানেল আই এর জেলা প্রতিনিধি) মোঃ আশরাফুল ইসলাম (রঞ্জু), এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও ইটিভি বাংলা চ্যানেলের সম্পাদক ও প্রকাশক মোঃ ফয়সাল আজম (অপু), চাঁপাই খবর অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক গোলাম জাকারিয়া, এসোসিয়েশনের মহাসচিব শাহীন আকতার, দেবীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ক.ম সাহেদুল বিশ্বাস (পলাশ), এইচ আর ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক ও এসোসিয়েশনের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব শহীদ হাবিবুল্লাহ আল-মাহমুদ সহ সংগঠনের সম্মানিতসকল সদস্য বৃন্দ। চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি লতিফুর রহমানের( সাবেক সংসদ সদস্য) বক্তব্যে বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জাতি সত্য খুঁজে। এসোসিয়েশনের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন ঐক্যেই শক্তি একতাই উন্নতি ধারণাকে ভিক্তি করে, জেলার সকল সাংবাদিকের ঐক্যের ডাক দেন তিনি, ২০২০ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয় চার বছরের মধ্যে সংগঠনটি অনেক শক্তিশালী হয়েছে। এবং আগামী দিনে এই সংগঠন চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ সারা দেশে ঐক্যের প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরে নতুন কমিটি কেক কাটা ও মধ্য ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর