নওগাঁয় সাংবাদিকের ওপর হামলা, গ্রেফতার ১।


নওগাঁয় সাংবাদিকের ওপর হামলা, গ্রেফতার ১।
নওগাঁয় সাংবাদিক শহিদুল ইসলামের (২৫) ওপর অতর্কিত হামলার ঘটনায় মামলা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর/২৪) দুপুরে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনের নামে মামলা করেন তিনি। সাংবাদিক শহিদুল ইসলাম বার্তা২৪ডটকমের নওগাঁ জেলা প্রতিনিধি। এ ঘটনায় মঙ্গলবার (২২ অক্টোবর) দিনগত রাতে সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের হরিপুর গ্রামে অভিযান চালিয়ে পলাশ (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ওই যুবক সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের হরিপুর গ্রামের উকিল মিয়ার ছেলে। তিনি স্থানীয় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য বলে অভিযোগ রয়েছে। এর আগে ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার চাকলা বাজার এলাকায় নাহিদ ও পলাশের নেতৃত্বে সাংবাদিক শহিদুল ইসলামের ওপর হামলা চালানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৬ অক্টোবর দুপুরে সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে একটি নও মুসলিম পরিবারকে অবরুদ্ধ রাখা বিষয়ে তথ্য সংগ্রহে গেলে প্রথম দফায় হামলার শিকার হয়েছিলেন সাংবাদিক শহিদুল। ওই হামলায় নেতৃত্বে ছিলেন নাহিদ ও পলাশ। পরে হামলাকারীদের অপকর্ম তুলে ধরে সংবাদ প্রকাশ করেছিলেন সাংবাদিক শহিদুল। এরমধ্যে মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় চাকলা বাজার হয়ে নিজ বাড়িতে যাওয়ার সময় তার পথরোধ করে নাহিদ ও পলাশ। এরপর তাদের সঙ্গে থাকা ক্যাডার বাহিনীর ১৫-২০ জন সদস্য পকেট থেকে ছুরিসহ দেশীয় বিভিন্ন অস্ত্র বের করে শহিদুলের ওপর আক্রমণ চালায়। পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন শহিদুলকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন থাকার পর বুধবার (২৩ অক্টোবর) নিজ বাড়ি ফিরেছেন সাংবাদিক শহিদুল ইসলাম। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, ঘটনাটি জানার পর রাতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা   জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা