সিরাজগঞ্জে নদীতে নিখোঁজের একদিন পর আরও ২ লাশ উদ্ধার


সিরাজগঞ্জে নদীতে নিখোঁজের একদিন পর আরও ২ লাশ উদ্ধার
সিরাজগঞ্জের কামারখন্দের ফুলজোড় নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া আরও দুই বন্ধুর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। এতে নদীতে নিখোঁজ হওয়া তিন বন্ধুর মরদেহ উদ্ধার করল তারা। রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার ঝাঁটিবেলাই গ্রামের ফুলজোড় নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে শনিবার বিকেল ৪টার দিকে ফুলজোড় নদীতে গোসলে নেমে ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাফি (১৫), সিরাজগঞ্জ শহরের বিশ্বনাথ নিয়োগীর ছেলে কৃষ্ণ নিয়োগী (১৫) ও ইমরুল হাসানের ছেলে সারজিল ইসলাম (১৬) নিখোঁজ হয়। এরা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজে ৯ম শ্রেণীর শিক্ষার্থী। কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার আমরা উদ্ধার অভিযান চালিয়ে রাফি নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছিলাম। তবে, নদীর গভীরতা বেশি হওয়ায় বাকি দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাজশাহীর ডুবুরি দলকে বিষয়টি জানানো হলে রবিবার সকালে ঘটনাস্থলে এসে অভিযান চালিয়ে দুজনের লাশ উদ্ধার করে তারা। রাজশাহী ডুবুরি দলের টিম লিডার আব্দুর রাজ্জাক জানান, ফুলজোড় নদীতে টানা দুই ঘণ্টা কাজ করার পর ২০ মিনিটের ব্যবধানে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ :

ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ   ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস   বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ   ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা!   উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী   আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি   ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস   রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড়   প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড়