নওগাঁর মান্দায় ধর্ষণের অভিযোগে স্কুলছাত্র গ্রেফতার।


নওগাঁর মান্দায় ধর্ষণের অভিযোগে স্কুলছাত্র গ্রেফতার।
নওগাঁর মান্দায় ধর্ষণের অভিযোগে এক স্কুলছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। আটক জাহিদ হোসেন (১৬) উপজেলার ১৩ নম্বর কশব ইউনিয়নের চকবালু গ্রামের আনিছুর রহমানের ছেলে ও এবারের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে। শনিবার সকাল ৯টার দিকে ভুক্তভোগীর মা মান্দা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ওই ছাত্রীর সঙ্গে দুই বছর আগে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে জাহিদ হোসেনের। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৬ নম্বর মৈনম ইউনিয়নের বর্দ্দপুর গ্রামের সৌদি প্রবাসী জাইফুল হোসেনের বাড়ির সামনে রাস্তার পাশে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার চকবালু গ্রামের আনিছুর রহমানের ছেলে জাহিদ হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার দুপুরে উভয় পক্ষের অভিভাবক সম্মতিতে ও জাহিদ থানায় উপস্থিত হলে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে শনিবার সকাল ৯টার দিকে ভুক্তভোগীর মা মান্দা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ডাক্তারি পরীক্ষার জন্য ছাত্রীকে নওগাঁ জেলা সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমনে আইনের (৯) ১ ধারায় মামলা দায়ের হয়েছে। পরে আদালতের মাধ্যমে অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর