ফরিদপুরে থানার সামনে বাসে আগুন


ফরিদপুরে থানার সামনে বাসে আগুন
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানায় জব্দ করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। শনিবার (১৯ জুলাই) রাত ১২টার দিকে জেলা সদরের কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। থানা সূত্রে জানা গেছে, বাসটি মালিকপক্ষই লোক রেখে দেখাশোনা করত। শনিবার দুপুর থেকে তারা কেউ ছিলেন না। রাত সাড়ে ১১টা অথবা ১২টার দিকে বাসটিতে আগুনের ঘটনা ঘটেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত বা দুর্বৃত্তরা আগুন দিয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু এখনো জানা যায়নি। আগুনে বাসটির বেশ কিছু আসন পুড়ে গেছে। এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, গত ৬ জুন ঈদুল আজহার আগে আরএসএফ পরিবহনের বাসটি জেলার মধুখালীতে সড়ক দুর্ঘটনার শিকার হয়। এ দুর্ঘটনায় একজন নিহত ও একজন আটকা পড়ে থাকেন। এরপর বাসটি জব্দ করে থানার পশ্চিমে সড়কের পাশে রাখা ছিল।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি