নিমন্ত্রণে জানভি কাপুরের মতো সাজতে চান, রইল উপায়


নিমন্ত্রণে জানভি কাপুরের মতো সাজতে চান, রইল উপায়
দিনে ঐতিহ্য, রাতে গ্ল্যামার। জানভি দেখালেন কীভাবে এক উৎসবে দুই ভাবে সাজতে পারেন আপনিও। বিয়ের মৌসুম মানেই সাজগোজ, উজ্জ্বল রঙ আর একটু বাড়তি ঝলক। আর জানভি কাপুর মানেই, ফ্যাশনে রাজকীয় ছোঁয়া। বন্ধুর বিয়েতে জানভির সাজ যেন ছিল একেবারে সিনেমার মতো। একদিকে ঐতিহ্যের ছোঁয়া, অন্যদিকে আধুনিকতার ঝলক। দিনের অনুষ্ঠানের জন্য তিনি পরেছিলেন আইভরি রঙের হাতে বোনা শাড়ি। সূক্ষ্ম রেশম আর ঝলমলে জরদোজির কারুকাজ ছিল শাড়িটিতে। এর সঙ্গে পরেছিলেন গভীর লাল রঙের ব্লাউজ। যেখানে ছিল সিকুইন, মুক্তা আর হাতের এমব্রয়ডারির কাজ। গলায় কুন্দনের ভারী নেকলেস, কানে দুল আর হাতে ব্রেসলেট। সব মিলিয়ে সাজে ছিল একদম রাজকীয় ভাব। মেকআপে জানভি রেখেছিলেন সহজভাব। কাজল ঘেরা চোখ, উজ্জ্বল ত্বক, কপালে টিপ আর হালকা খোঁপা করা চুল। পেছনে জয়পুরের পাথরের প্রাসাদ আর আকাশের গোধূলি রঙ। সব মিলিয়ে জানভির এই লুক যেন রাজস্থানের কোনো রাজকন্যার গল্প থেকে উঠে আসা। রাতের অনুষ্ঠানে জানভি পুরো লুকটাই পাল্টে ফেললেন। পরে নিলেন ডিজাইনার মনিষ মালহোত্রার সোনালি সিকুইনের ঝলমলে লেহেঙ্গা। কোমর থেকে নীচ পর্যন্ত সুন্দরভাবে বসে থাকা স্কার্ট, এক-কাঁধ খোলা ব্লাউজ আর তার সঙ্গে অর্গানজা ড্রেপ। আর পুরো সাজে ছিল আধুনিক গ্ল্যামারের স্পর্শ। চুল রাখলেন একেবারে সোজা, মেকআপে হালকা ব্রোঞ্জ টোন, কানে লম্বা দুল যেন তাঁর লুকটিকে আরও উজ্জ্বল করেছে। দিনে ঐতিহ্যের শাড়ি, রাতে আধুনিক লেহেঙ্গা। জানভি কাপুর দেখিয়ে দিলেন, এক উৎসবে দুই রকম মুডেও কীভাবে স্টাইলিশ থাকা যায় সহজভাবে।

সর্বশেষ :

আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবন গ্রেফতার তিন   আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবন গ্রেফতার তিন চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের   চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের   বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?   মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ   ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে?   এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত   গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক   যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক