অবৈধ সম্পর্ক : পর্ন তারকাকে ঘুষ, আদালতে অভিযুক্ত ট্রাম্প


অবৈধ সম্পর্ক : পর্ন তারকাকে ঘুষ, আদালতে অভিযুক্ত ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড নিজেই শঙ্কা প্রকাশ করে বলেছেন, তিনি গ্রেপ্তার হতে পারেন। গত ১৮ মার্চ নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে, ট্রাম্প তার তার সমর্থকদের প্রতিবাদের আহ্বান জানিয়েছেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে অবৈধ সম্পর্কের তথ্য লুকিয়ে রাখতে সাবেক এক পর্ন তারকাকে বিপুল পরিমাণ অর্থ দেওয়ার অভিযোগ উঠেছিল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সেই অভিযোগে বৃহস্পতিবার ট্রাম্পকে অভিযুক্ত করে রায় দিয়েছে ম্যানহ্যাটানের গ্র্যান্ড জুরি আদালত। তবে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।যুক্তরাষ্ট্রের ইতিহাসে সাবেক ও বর্তমান প্রেসিডেন্টদের মধ্যে ট্রাম্পই প্রথম ফৌজদারি অভিযোগের সম্মুখীন হয়েছেন। খবর বিবিসির। সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলের অভিযোগের পরিপ্রেক্ষিতে দীর্ঘ তদন্ত শেষে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে এ রায় দেওয়া হয়েছে। সাবেক পর্ন তারকা স্টর্মির ড্যানিয়েল জানান, সম্পর্ক নিয়ে মুখ না খুলতে ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন তাকে এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন। তবে এ সম্পর্কের বিষয়টি বারবার অস্বীকার করে আসছেন ট্রাম্প। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

সর্বশেষ :

চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের   চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের   বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?   মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ   ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে?   এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত   গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক   যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার   ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার