আগ্রাসী ব্যাটিংয়ে সিরিজ জিততে চায় টাইগাররা


আগ্রাসী ব্যাটিংয়ে সিরিজ জিততে চায় টাইগাররা
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে যে ধরনের আগ্রাসী ক্রিকেট খেলেছে বাংলাদেশ,সোমবারও আগ্রাসী ক্রিকেট খেলে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। এমনটি জানিয়ে রোববার সিলেটে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের বোলিং কোচ রঙ্গনা হেরাথ বলেন,প্রথম ম্যাচে দলের সবার পারফরম্যান্স ছিল দারুণ। সাকিব-হৃদয় যেভাবে ব্যাট করেছে,পরে মুশফিকুর রহিম একই ভঙ্গিতে খেলেছে। অভিজ্ঞরা যেভাবে ব্যাট করেছে, ওই আগ্রাসী মানসিকতা ছিল দারুণ। হেরাথ আরও বলেন, আমরা এই আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেটই এই মুহূর্তে খেলতে চাই। আমি নিশ্চিত, আগামীকালও আমরা এই ধরনটা ধরে রাখব। তিনি বলেন, আমরা উইকেটকে কোনো দায় দিতে চাই না। বিশ্বকাপের ভাবনা মাথায় রাখতে হবে আমাদের, আমরা জানি না কোন ধরনের উইকেট সেখানে পাব। যে কোনো ধরনের উইকেটের জন্যই প্রস্তুত থাকতে হবে আমাদের। তিনি আরও বলেন,স্পিনারদের পারফরম্যান্সে আমি অবশ্যই আনন্দিত ও গর্বিত। এই ধরনের চ্যালেঞ্জই প্রয়োজন হয়, যেখানে স্পিনারদের সহায়তা বেশি নেই, সেখানে কীভাবে আমরা সামাল দিতে পারি, ভালো বল করতে পারি। তারা যেভাবে উইকেট পড়তে পেরেছে এবং মানিয়ে নিয়েছে, আমি তাতে খুশি। পেসারদের পারফরম্যান্স নিয়ে হেরাথ বলেন, পেসারদের পারফরম্যান্সে আমরা সবাই অনুপ্রাণিত। আমাদের ফাস্ট বোলিং ইউনিট এখন খুব ভালো। ব্যাটিং ইউনিট ও স্পিন উইকেট তো ভালোই, এখন পেস ইউনিটও ভালো। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্যই এটা ভালো। প্রতিপক্ষ আইরিশ দল নিয়ে হেরাথ বলেন, প্রতিপক্ষ হিসেবে অবশ্যই তারা কোনো পরিকল্পনা নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। তবে আমাদের নিয়ন্ত্রণে যা আছে,তাহলো আমাদের পরিকল্পনা।আমরা সেটিইতেই অটুট থাকব।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর