আত্রাইয়ে দূর্ঘটনায় নিহত সাজেদুরে’র বাড়িতে শোকের মাতম


আত্রাইয়ে দূর্ঘটনায় নিহত সাজেদুরে’র বাড়িতে শোকের মাতম
নওগাঁর আত্রাইয়ে সদ্য বিবাহিত বরের মোটর সাইকেল দূর্ঘটনায় মৃত্যুর ঘটনায় বিয়ে বাড়িতে চলছে শোকের মাতম। নিজ বৌ-ভাত অনুষ্ঠানে দই-মিষ্টি নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বরের মৃত্যুর এ ঘটনা ঘটেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০ টায় (আত্রাই -বান্দাইখারা) সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত সাজেদুর রহমান (২৪) উপজেলার নন্দনালী পূর্ব পাড়া গ্রামের আজাদুল প্রামানিক এর কনিষ্ঠ সন্তান । প্রত্যক্ষদর্শী ও পরিবারের লোকজন সূত্রে জানাগেছে.বৌভাত অনুষ্ঠানের জন্য শনিবার সকালে আত্রাই থেকে দই-মিষ্টি ক্রয় করে ভ্যান যোগে পাঠিয়ে দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ী ফিরছিলেন সাজেদুর। আত্রাই-বান্দাইখাড়া সড়কের গন্ডগোহালী সংযোগ সড়কের রাস্তার মোড়ে ভ্যানকে সাইড দিতে গিয়ে পিছলে রাস্তার উপরে মোটরসাইকেল নিয়ে পড়ে যায় সাজেদুর। তাদেরকে গুরুতর জখম অবস্থায় লোকজন আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তারিকুল ইসলাম জানান, সকাল আনুমানিক সারে দশটার পর সাজেদুর সহ একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় সাজেদুরকে মৃত অবস্থায় । সাজেদুর বুকে আঘাত পেয়ে মারা যেতে পারেন বলে ডাক্তার জানান। অপরজনের পা এবং মুখ ক্ষত হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে নওগাঁ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। আত্রাই থানা তদন্ত ওসি লুৎফর রহমান বলেন, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স ও ঘটনাস্থলে যাই। অন্য কোন বিষয় আছে কি-না খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ :

আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা   আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকারের অস্পষ্ট বিবৃতিতে কষ্ট পেয়েছি, কাম্য ছিল না: ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদি   বাংলাদেশ সরকারের অস্পষ্ট বিবৃতিতে কষ্ট পেয়েছি, কাম্য ছিল না: ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদি প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী   প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ইরানকেন্দ্রিক মধ্যপ্রাচ্য সংকটের প্রথম আঘাত বাংলাদেশের ওপর   ইরানকেন্দ্রিক মধ্যপ্রাচ্য সংকটের প্রথম আঘাত বাংলাদেশের ওপর ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী   ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী এআইআইবি সহায়তা অনিশ্চিত, জ্বালানি বাজার অস্থিরতায় বাজেট বাস্তবায়নে বাড়ছে চাপ   এআইআইবি সহায়তা অনিশ্চিত, জ্বালানি বাজার অস্থিরতায় বাজেট বাস্তবায়নে বাড়ছে চাপ ইউনূস সরকারের ‘বিলাসী’ ঋণের বিশাল বোঝা জেন জির কাঁধে?   ইউনূস সরকারের ‘বিলাসী’ ঋণের বিশাল বোঝা জেন জির কাঁধে? দেশ-জাতির সাথে বেইমানি করা মীর জাফরের ৩৪৬ বংশধর ভোটার তালিকা থেকে বাদ   দেশ-জাতির সাথে বেইমানি করা মীর জাফরের ৩৪৬ বংশধর ভোটার তালিকা থেকে বাদ