ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী


ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী
‘জুলাই সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ ইউনূস সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল এবং জাতীয় প্রতারণা বলে জাতীয় সংসদে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এই আদেশের কোনো আইনি বৈধতা নেই এবং এটি সূচনা থেকেই অবৈধ। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার উত্থাপিত ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ বিষয়ে নির্ধারিত আলোচনার জবাব দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত উল্লেখ না করেই আদেশটি জাতির সামনে উপস্থাপন করেছে, যা তিনি জাতীয় প্রতারণার অংশ। তার মতে, রাজনৈতিক সমঝোতার বিষয়গুলো উপেক্ষা করে একতরফাভাবে আদেশ জারি করা হয়েছে। আদেশটির আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ১৯৭৩ সালের ৭ই এপ্রিলের পর রাষ্ট্রপতির এ ধরনের আদেশ জারির ক্ষমতা ছিল না। তাই এই আদেশের আইনগত ভিত্তি নেই। তিনি বলেন, যে আদেশের জন্মই বৈধ নয়, সেটি আইনগত ভাষায় ‘ভয়েড অ্যাব ইনিশিও’, অর্থাৎ শুরু থেকেই বাতিল। এটি অধ্যাদেশও নয়, আইনও নয় বলেও মন্তব্য করেন তিনি। গণভোটের ব্যালট পদ্ধতির সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোটে চারটি প্রশ্ন একসঙ্গে দিয়ে জনগণকে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিতে বাধ্য করা হয়েছে। এতে জনগণের স্বাধীন মত প্রকাশের সুযোগ সীমিত হয়েছে। তাঁর মতে, একটি অন্তর্র্বতী সরকার মৌলিক রাষ্ট্রীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে না। সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিষয়েও তিনি নির্বাচন কমিশনের সমালোচনা করেন। তিনি বলেন, অস্তিত্বহীন একটি পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো আইনি বিধান নেই এবং প্রধান নির্বাচন কমিশনারেরও এ ধরনের শপথের ফরম সংসদে পাঠানোর এখতিয়ার নেই। তিনি অভিযোগ করেন, সংবিধান সংরক্ষণের শপথ নিয়ে নির্বাচন কমিশন নিজেরাই সংবিধান লঙ্ঘন করেছে।

সর্বশেষ :

পাটগুদাম ব্রিজ মোড়ে যানজটে স্থবির জনজীবন: ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি, নিরলস চেষ্টায় ট্রাফিক পুলিশ   পাটগুদাম ব্রিজ মোড়ে যানজটে স্থবির জনজীবন: ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি, নিরলস চেষ্টায় ট্রাফিক পুলিশ ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত   ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ময়মনসিংহে মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা অন্বেষণে সিটি কর্পোরেশনের বিশেষ উদ্যোগ   ময়মনসিংহে মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা অন্বেষণে সিটি কর্পোরেশনের বিশেষ উদ্যোগ ত্রিশালে দুই ফিলিং স্টেশনকে জরিমানা: জেলা প্রশাসনের বিশেষ অভিযান   ত্রিশালে দুই ফিলিং স্টেশনকে জরিমানা: জেলা প্রশাসনের বিশেষ অভিযান সততা ও মানবিকতার বাতিঘর বিদায় বেলায় ময়মনসিংহের প্রিয় মুখ এসপি রকিবুল আক্তার   সততা ও মানবিকতার বাতিঘর বিদায় বেলায় ময়মনসিংহের প্রিয় মুখ এসপি রকিবুল আক্তার শার্শার উলাশীর জিয়ার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   শার্শার উলাশীর জিয়ার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদ প্রকাশের পর ওসমানী মেডিকেলে পোকা নিধন কার্যক্রম শুরু   সংবাদ প্রকাশের পর ওসমানী মেডিকেলে পোকা নিধন কার্যক্রম শুরু আয়কর রিটার্ন না দিলে হাজির হবেন ইন্সপেক্টর   আয়কর রিটার্ন না দিলে হাজির হবেন ইন্সপেক্টর