আন্দোলনরত শিক্ষার্থীদের পানি খাইয়ে গ্রেফতার!


আন্দোলনরত শিক্ষার্থীদের পানি খাইয়ে গ্রেফতার!
কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের পানি খাওয়ানোর অভিযোগে জসিম খান (৩৫) নামের এক চায়ের দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ডিউটি অফিসার সাব-ইনস্পেকটর রোজিনা আক্তার। এছাড়াও ২৪ ঘণ্টায় চারজন নাশকতাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক। গ্রেফতার জসিম বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি গ্রামের মো. তোফাজ্জেল খানের ছেলে। জসিমের স্বজনরা বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন জসিমের একটি চায়ের দোকান রয়েছে। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পানি খাওয়ানোর অভিযোগে জসিমকে গ্রেফতার করা হয়েছে। এ কারণে বিপাকে পড়েছে জসিমের পরিবার। তারা বলেন, জসিমের দোকানের ইনকামে পরিবারের সদস্যদের ভরণপোষণ চলে। পানি খাইয়ে গ্রেফতার হওয়ার বিষয়টি তারা ন্যক্কারজনক আখ্যায়িত করেছেন। জসিমের চাচাতো ভাই রহমান বলেন, চায়ের দোকানে যে কোনো লোক পানি খেতে আসে। তাকে গ্রেফতার করা অমানবিক। কর্ণকাঠি এলাকার বাসিন্দা মনির মল্লিক বলেন, শুধু জসিম নয়, এসব ঠুনকো অভিযোগের ভিত্তিতে ৭/৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাছাড়া বাড়ি বাড়ি গিয়ে পুলিশ নিরীহ মানুষকে হয়রানি করছে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের তিনটি থানায় ৫১০০ জনকে আসামি করে সাতটি মামলা হয়েছে। এসব মামলায় মঙ্গলবার পর্যন্ত ১৩৪ জনকে গ্রেফতার করেছে বলে দাবি পুলিশের।

সর্বশেষ :

প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে   প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান   আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু   ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের   ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি   সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের   যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি   মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক   ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক