‘আমরা সবাই জানি বাংলাদেশ দুর্দান্ত ফর্মে আছে’


‘আমরা সবাই জানি বাংলাদেশ দুর্দান্ত ফর্মে আছে’
এশিয়া কাপের ১৭তম আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলংকা ক্রিকেট দল। তবে বাংলাদেশের জন্য এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে টাইগাররা। তার চেয়েও বড় কথা গত জুলাই মাসে শ্রীলংকা সফরে গিয়ে স্বাগতিকদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পরাজিত করে বাংলাদেশ। এরপর দেশে ফিরে পাকিস্তানকে হারায় টাইগাররা। সবশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতে ফুরফুরে মেজাজেই আছে টাইগাররা। তাইতো আত্মবিশ্বাসে চনমনে থাকা বাংলাদেশ দল প্রসঙ্গে শ্রীলংকান ক্রিকেট দলের অধিনায়ক চারিথ আসালাঙ্কা বলেছেন, ‘আমার মনে হয় আমরা সবাই জানি যে তারা এই মুহূর্তে সত্যিই ভালো করছে এবং আমরা তাদের বিপক্ষে শ্রীলংকায় সিরিজ হেরেছি। আমি মনে করি সিরিজ হারলেও আমরা এখনও পর্যন্ত ভালো ক্রিকেট খেলেছি এবং আমরা কেবল আমাদের মূল বিষয়গুলো এবং পরিকল্পনাগুলো সঠিকভাবে অনুসরণ করতে এবং ভালোভাবে কার্যকর করতে চাই।’ লংকান অধিনায়ক বলেন, ‘এটি আসলে ভক্তদের জন্য একটি রাইভালারি এবং আমি মনে করি আমাদের খেলোয়াড়দের জন্য, এটি একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই। আমরা শুধু বাংলাদেশকে এবং অন্যান্য দেশগুলোকেও একটি ভালো খেলা উপহার দিতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি কিছুটা হ্যাঁ (রাইভালারি অনুপ্রেরণা দেয়) এবং তবে আমি মনে করি একই সাথে, এটি আমাদের জন্য কেবল একটি খেলা এবং আমরা কেবল আমাদের মূল বিষয়গুলো এবং আমাদের পরিকল্পনাগুলো সঠিকভাবে অনুসরণ করি।’ আসালঙ্কা বলেন, ‘অবশ্যই এটি আমাদের জন্য সত্যিই একটি খুব ভালো বিষয়। আমি মনে করি সে আমাদের সাদা বলের ফরম্যাটের অন্যতম সুপারস্টার। তাই, একজন অধিনায়ক হিসেবে আমি মনে করি ওয়ানিন্দুকে দলে পাওয়াটা সত্যিই খুব ভালো।’

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর