আমিরাতের বিপক্ষে বাড়তি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, জানা গেল সূচি


আমিরাতের বিপক্ষে বাড়তি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, জানা গেল সূচি
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে প্রথম ম্যাচের পর বাংলাদেশের প্রস্তাবের প্রেক্ষিতে সিরিজে আরও একটি ম্যাচ খেলতে সম্মত হয়েছে আমিরাতি ক্রিকেট বোর্ড (এসিবি)। সোমবার (১৯ মে) এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে তারা। আজ (সোমবার) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আরব আমিরাত। আর বাড়তি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। সিরিজের অন্য দুই ম্যাচের মতো এই ম্যাচটিও শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৯টায় শুরু হবে। আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ২৭ রানে জয় পায় বাংলাদেশ। পারভেজ হোসেন ইমনের ৫৩ বলে করা সেঞ্চুরিতে চড়ে সে ম্যাচে ৭ উইকেটে ১৯১ রান স্কোরবোর্ডে জমা করে লিটন দাসের দল। জবাব দিতে নেমে ২০ ওভারে ১৬৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন পেসার হাসান মাহমুদ। দুটি করে উইকেট যায় তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী এবং মোস্তাফিজুর রহমানের ঝুলিতে। এদিকে আরব আমিরাত সিরিজের পরপরই পাকিস্তানের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির সিরিজে মাঠে নেমে পড়ার কথা রয়েছে বাংলাদেশের। নতুন সূচি পরিকল্পনা অনুযায়ী, ২৭ ও ২৮ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন তারিখে। এই তিন ম্যাচের জন্য ভেন্যু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। সিরিজের সব ম্যাচই হবে বাংলাদেশের স্থানীয় সময় রাত ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি