আ.লীগ ক্ষমতায় এলেই গণতন্ত্রকে বিদায় করে: মঈন খান


আ.লীগ ক্ষমতায় এলেই গণতন্ত্রকে বিদায় করে: মঈন খান
আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার দেশের গণতন্ত্রকে বিদায় করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বাকশাল গঠন করেছিল। আর এবার দেশে নতুন করে বাকশাল কায়েম হয়েছে। তাদের কাছে কেউ নিরাপদ নয়। বুধবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ওপর ‘রণাঙ্গনে জিয়া’ প্রামাণ্য চিত্র উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। মঈন খান বলেন, আওয়ামী লীগ দেশে দুর্নীতি ও অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। সাধারণ মানুষের জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ব্যর্থ হয়েছে। অবশ্যই এ সরকারকে বিদায় নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য, পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তানের অর্থনীতি বৈষম্য দূর করার জন্য, দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য। আজ সরকার যদি গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় বাকশাল কায়েম করে থাকে তাহলে দেশের লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল কেন? নতুন করে এ প্রশ্নগুলো করতে হবে, তুলে ধরতে হবে। জিয়াউর রহমান ফাউন্ডেশন নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- কৃষিবিদ শামিমুর রহমান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের রিসার্চ সেলের আহ্বায়ক সৈয়দা তাজনিন ওয়ারিশ, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি, ব্যারিস্টার মীর হেলাল প্রমুখ।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি