ইউক্রেনে গণহত্যার সন্ধান পাওয়া যায়নি: জাতিসংঘ


ইউক্রেনে গণহত্যার সন্ধান পাওয়া যায়নি: জাতিসংঘ
ইউক্রেনে রুশ আগ্রাসনের পর দেশটিতে ‘গণহত্যা’ সংঘটিত হওয়ার কোনো তথ্য খুঁজে পায়নি জাতিসংঘের তদন্তকারী দল। বৃহস্পতিবার ওই দলের প্রধান এ কথা জানিয়েছেন। খবর ইউরোনিউজের। তদন্ত দলের প্রধান নরওয়ের বিচারক এরিক মোসে জেনেভায় এক সংবাদ সম্মেলনে জানান, ইউক্রেনে গণহত্যার কোনো ঘটনা খুঁজে পাওয়া যায়নি। তবে তিনি বলেন, সেখানে আমরা লক্ষ্য করেছি যে, দেশটিতে এ সংঘাতের এমন কিছু দিক আছে যা এ ধরনের অপরাধের ব্যাপারে প্রশ্ন তুলতে পারে; কিন্তু আমরা এখনো এখানে এমন ঘটনার বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। ইউক্রেনের প্রায় ৫ শতাধিক লোকের সঙ্গে আলাপ করে এবং বিভিন্ন স্যাটেলাইট ছবি ও কবরস্থান পরিদর্শন করে এ তদন্ত প্রতিবেদন গঠন করেছে জাতিসংঘ। এতে বলা হয়, ইউক্রেনে রুশ কর্তৃপক্ষ বিভিন্ন প্রকার আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করেছে। এই তদন্তকারী দল আরও জানায়, ইউক্রেনে ব্যাপক পরিমাণে যুদ্ধাপরাধ হয়েছে। অনেক ধর্ষণ, খুন ও নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। তবে ‘গণহত্যা’ হয়নি। প্রসঙ্গত, গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এক বছরের বেশি সময় ধরে এ যুদ্ধ চলছে। ইতোমধ্যে কয়েকবার ইউক্রেনের বিভিন্ন শহরে গণকবরের সন্ধান মিলেছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণের কারণে ইউক্রেনের অনেক মানুষ নিহত হয়েছেন। তবে এবার এসব হত্যাকাণ্ড জাতিসংঘের চোখে ‘গণহত্যা নয়’ বলেই গণ্য হলো।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি